শরণখোলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র্যালি, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও অনুষ্ঠিত হয়েছে।
শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রানবন্ত নির্ভীক এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ১৮অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্বা সংসদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে মিলিত হয়। উপজেলা নির্বাহি অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রায়েন্দা ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক খান, ও হেমায়েত উদ্দিন বাদশা।