বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে শরণখোলা উপজেলা থেকে সদস্য নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হুমায়ুন কবীর সুমন। তিনি পেয়েছেন ৩৩ ভোট। তার প্রতিদ্বন্দী প্রার্থী আজিজুল ইসলাম সবুজ পেয়েছেন ২০ ভোট।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তন ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। মোট ৫৩ জন ভোটারের সকলেই ইভিএমে ভোট প্রদান করেছেন।
বেলা আড়াইটায় শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী সকল প্রার্থীর উপস্থিতিতে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
অপরদিকে, শরণখোলা, মোংলা ও মোরেলগঞ্জ সংরক্ষিত ৯ ওয়ার্ডে মাসুদা আক্তার মুক্তা পুনরায় জেলা পরিষদ সদস্যা নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।