সারা দেশেরন্যায় বাগেরহাটের চিতলমারীতেও বর্নাঢ্য আয়োজনে জাতীরজনকের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্ম দিবস পালিত হয়েছে। ১৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং আইসিটি বিভাগের সহ-যোগিতায় উপজেলা পরিষদ মিলয়নাতনে দিবসটি উপলক্ষে বর্নাঢ্যর্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: বাবুল হোসেন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বপ্না, ডা: এম আর ফারাজী, সাবেক ছাত্র লীগের সভাপতি মো: শহিদুল ইসলাম লিটন মুন্সী প্রমুখ।
দিবসটি উদযাপন করেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের নের্তৃবৃন্দ।