রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের বাঘা উপজেলা ৯ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ চলছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জানা যায়, বাঘা উপজেলা পরিষদের মধ্যে কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারি পিজ্রাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার, নির্বাহী ম্যাজিষ্ট্রেটে, র্যাব ও বিজিবির ষ্টাইকিং ফোর্সের মোবাইল টিম কাজ করছেন।
উপজেলায় দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ১২০ জন। এ উপজেলা থেকে একটি সাধারণ সদস্য পদের জন্য ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন-আড়ানী পৌর আ.লীগের সভাপতি আবদুল মতিন (উটপাখি), উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মহিদুল ইসলাম (তালা), চকরাজাপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম (টিউবয়েল), বাউসা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক আতাব উদ্দিন (ফ্যান), বাঘা পৌর জিয়া পরিষদের সভাপতি শাহিন মন্ডল (হাতি)।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাচন অফিসার মুজিবুল আলম বলেন, এ নির্বাচন সুষ্ট সুন্দরভাবে চলছে। শন্তিপূর্ণভাবে ভোট গ্রহনের জন্য আইন শৃংখলাবাহিনি মাঠে কঠোরভাবে কাজ করছেন।
উল্লেখ্য, রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৮ জন এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ১১৮৫ জন। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্য, পৌরসভার মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা এই নির্বাচনে ভোট দিচ্ছেন।