ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনটি ১৪ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় স্থানীয় বনফুল মাধ্যমিক বিদ্যালয় প্রাংগনে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সমরেশ রায় চৌধুরী।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানের এর সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি মজুমদার এর সঞ্চালনায় ওই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ আঃ রাজ্জাক, সহসভাপতি শেখ মোস্তাহিদ সুজা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ সাহেব,যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রন্জন দেবনাথ,সহ-দপ্তর সম্পাদক দাউদ হায়দার বাবু।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নির্মল দাশ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ ইমরুল হাসান সহ এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং ফকিরহাট উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনে আলী আহমেদ নির্বাচিত হন সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ফরহাদ হোসেন।