“কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল রোববার সকালে সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও বিশ্ব খাদ্য দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালের যৌথ উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাফিউল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুজানগর থানার অফিসার ইনচার্জ আবদুল হান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, মর্জিনা খাতুন ও ওসি (এলএসডি) ওয়াহিদ মোস্তফা মিল্টন। অনুষ্ঠান পরিচালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন।