কয়রা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস পালন উপলক্ষে র্যলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১৬ অক্টোবর বেলা ১১ টায এ উপলক্ষে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপিতত্ব করেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার অসিম কুমার দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী। উপ-সহকারী কৃষি অফিসার মোঃ আল মাহফুজের পরিচালনায় এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারন অফিসার মোঃ গোলাম নবী, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এস এম নজরুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার অনুতব সরকার, গুরুদাস মন্ডল, আঃ হামিদ, নাইমুর রহমান, স্থানীয় কৃষক চঞ্চল মন্ডল প্রমুখ।