“কাউকে পশ্চাতে রেখে নয়,ভালো উৎপাদনে উত্তম পুষ্টি সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে বিশ্ব খাদ্য দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার আয়োজন করে তারাগঞ্জ উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তর। রোববার দুপুরে উপজেলা পরিষদের সামনে একটি র্যালি ও পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিছুর রহমান লিটন চেয়ারম্যান উপজেলা পরিষদ তারাগঞ্জ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাইজিদ বোস্তামি ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, সাবিনা ইয়াসমিন মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,সুশান্ত কুমার রায় অফিসার ইনচার্জ তারাগঞ্জ থানা, নীলরতন দেব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, উর্মি তাবাসসুম, উপজেলা কৃষি কর্মকর্তা, ফরহাদ নোমান ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কামরুন নাহার বেগম উপজেলা মৎস্য কর্মকর্তা ,রইস উদ্দিন আহমেদ ,উপজেলা খাদ্য কর্মকর্তাসহ তারাগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক অন্যান্য ব্যক্তিবর্গ।