দেশের দক্ষিণাঞ্চল বাগেরহাটের চিতলমারীতে সাদা মাছের উৎপাদন বেড়েছে। আগের তুলনায় বাজারে মাছের আমদানি বাড়ায় আড়ৎদার, পাইকারদে ও চাষীদের মাঝে ফুঁরফুঁরে আবস্থা বিরাজ করছে। মৎস্যচাষীরা ও বাজার মূল্যে সন্তষ্ট। তবে চিংড়ি বাজারে ধ্বস নেমেছে। ঘেরে উৎপাদিত চিংড়িতে খরজের তুলনায় বাজারমূল্য কম থাকায় চাষী ও ব্যবসায়ীদের লাভের অংশ একেবারেই অপ্রতুল। এমনটি জানিয়েছেন স্থানীয় পাইকাররা।
এব্যপারে স্থানীয় ণ্যশনাল মৎস্য আড়তের স¦ত্তাধিকারী এমএ সবুর শিকদার,মায়ের দোয়া মৎস্য আড়তের স¦ত্তাধিকারী সেরাজ সরদার ও প্রগতি মৎস্য আড়ৎদার পৃথক ভাবে গনমাধ্যমকে ব্রিফ করেন।
উপজেলা মৎস্য অফিসার শেখ আসাদুল্লাহ জানান, ২০২১/২২ অর্থবছরে চিংড়ী ও সাদা মাছের জলাশয় ছিলো ৭ হাজার ৩শ’ ৩৭.৩৯ হেক্টর। সেখানে উৎপাদিত মাছের পরিমান দাঁড়িয়েছে ৭,৮৩১.৬৭ মেট্রিকটন।