বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (ওসি) সাকিউল আযমের বদলি জনিত কারণে অন্যত্র চলে যাওয়ার জন্য বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। রোববার সকালে সান্তাহার ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে রেলগেটে ফল সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে এই বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান্তাহার ফল ব্যবসায়ী সমিতির আসাদুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ফল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক সাগর খান। বিদায়ী সংবর্ধনার আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার রেলওয়ে থানার সদ্য বিদায়ী পরিদর্শক সাকিউল আযম, সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নুর এ নবী, বিশিষ্ট ব্যবসায়ী রোকনুজ্জামান রুকু, ফল ব্যবসায়ী সমিতির নেতা জিল্লুর রহমান, রবিউল ইসলাম রাঙ্গা, আনিছুর রহমান, মামুনসহ সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সদ্য বিদায়ী পরিদর্শক সাকিউল আযমের হাতে ফুলের তোড়া ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।