পাবনার চাটমোহর উপজেলার পাশর্ডাঙ্গা ইউনিয়নের বড়গুয়াখড়া ও বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। শনিবার (১৫ অক্টোবর) বিকেলে বড়গুয়াখড়া গ্রামে অনুষ্ঠিত লাঠিখেলায় অংশ নেয় বড়গুয়াখড়া,বারকোনা ও জামালপুর গ্রামের লাঠিয়াল দল। এলাকার বিশিষ্ট ব্যক্তি আলহাজ্ব আঃ সোবাহান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত লাঠিখেলা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলহাজ্ব ময়দান আলী প্রাং,আঃ আলীম সরকার,সাবেক ইউপি সদস্য খায়রুল ইসলাম,উত্তরবঙ্গ মৌচাষি সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামে অনুষ্ঠিত হয় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। গত শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে বোঁথর গ্রামের যুব সম্প্রদায়ের আয়োজনে ফকির জহুরুলের বাহির উঠানে অনুষ্ঠিত হয় এই লাঠিখেলা। অংশ নেয় গ্রামের লাঠিয়াল দল। লাঠিখেলায় উপস্থিত ছিলেন এলজিইডি’র প্রকল্প পরিচালক প্রকৌশলী মমিন মুজিবুল হক টুটুল সমাজী,বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ সাহা,প্রধান শিক্ষক আখেজ উদ্দিন,শিক্ষক ও সাংবাদিক এম এ জিন্নাহ প্রমূখ। গ্রামের লাঠিয়াল দলের কসরত দেখে অসংখ্য নারী-পুরুষ সমবেত হন ফকির জহুরুলের বাড়ির উঠান চত্বরে।