রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এনামুল হক সাউথ এশিয়া গোল্ডেন পীস এ্যাওয়ার্ড গ্রহণ করেন। সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ তাকে এই এ্যাওয়ার্ড ২০২২ প্রদান করা হয়।
শনিবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের উদ্দ্যোগে ঢাকা সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়নে তাকে আনুষ্টানিকভাবে তাকে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সংগঠনের ১১ তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে ”দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সম্প্রীতি রক্ষায় করোনীয়” শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের চেয়ারম্যান আতা উল্লাহ খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এসএম মজিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাই চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া, অবসরপ্রাপ্ত কর্নেল আশরাফ আল-দীন, এসিশনাল এসপি ও কবি নুরুল ইসলাম বিপিএম, চিত্রনায়িকা সৈয়দা কামরুনাহার শাহনুর প্রমুখ।
এ বিষয়ে আড়ানী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র দিকনির্দেশনায় আ.লীগের সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রেখেছি। সাউথ এশিয়া সোস্যাল কালচারাল ফোরামের তদন্তে আমাকে মনোনীত করে সংগঠনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী স্বাক্ষরিত চিঠি প্রেরণ করেন। সেই মোতাবেক আমি গোল্ডেন এ্যাওয়ার্ড আনুষ্টানিকভাবে গ্রহণ করি।
উল্লেখ্য, এর আগে এনামুল হককে ২০২১ সালের ৬ নভেম্বর করোনা মহামারিতে জনসচেতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড পেয়েছিলেন।