বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২২ উপলক্ষে রাজশাহী নগরীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় নগরীর কাশিয়াডাঙ্গা বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ডব্লিউ বিবি ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে রাজশাহীর বস্তি উন্নয়ন ও কর্মসংস্থার পরিচালক হাসিনুর রহমান এবং সম্প্রীতি বিকাশ কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বক্তরা বিড়ি-সিগারেটের খুচরা শলাকা ও ধোঁয়াবিহীন তামাক পণ্য খোলা অবস্থায় নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, এসব তামাক পণ্য খোলা অবস্থায় বিক্রি বন্ধ হলে কিশোর, তরুণ, নারী ও স্বল্প আয়ের মানুষের মধ্যে এসব পণ্যের সহজলভ্যতা হ্রাস পাবে। বক্তারা আরও বলেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, থাইল্যান্ড, মিয়ানমার, ভিয়েতনাম, পাকিস্তানসহ বিশ্বের ১১৮টি দেশে খুচরা সিগারেটের স্টিক বা ছোট প্যাকেট বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। তাই বর্তমান প্রেক্ষাপটে জনস্বাস্থ্য উন্নয়ন ও রাজস্ব আয় বৃদ্ধিও জন্য খুচরা তামাকজাত পণ্য বিক্রি বন্ধ করা জরুরী।