রাজশাহীর বাঘায় বিশিষ্ট তিন ব্যক্তির মৃত্যু হয়েছে। পৃথকভাবে তাদের আদালা সময়ে মৃত্যু হয়েছে। এই তিন ব্যক্তি নিজ নিজ এলাকায় সুপরিচিত ও সমাজসেবা মুলককাজের সাথে সম্পৃক্ত ছিলেন। তাদের মৃত্যুতে শনিবার আদালাভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি শোক প্রকাশ করেছেন।
জানা যায়, উপজেলার গড়গড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম (১০৫) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি---রাজিউন)। শনিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে মারা যান। তিনি গড়গড়ি উনিয়নের খানপুর গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, ৮ ছেলে, ৬ মেয়ে রয়েছে। স্ত্রী ও ১৪ ছেলে-মেয়ে সবাই জীবিত রয়েছে।
অপর দিকে উপজেলার আড়ানী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মন্টু (৭০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি---রাজিউন)। শনিবার সকাল ৯টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি আড়ানী বেড়েরবাড়ি গ্রামের বাসিন্দা। তার স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে রয়েছে।
এ দিকে বাঘা মডেল উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল মোকাদ্দেস আলী (৯০) ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি---রাজিউন)। শুক্রবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাঘা পৌরসভার দক্ষিণ মিলিক বাঘা গ্রামে বাধ্যক্যজনিত রোগে ভূগছিলেন তিনি। তার স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে রয়েছে। মাগরিব পর বাঘা মডেল উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে সুলতানপুর গোরস্থানে দাফন করা হয়।
আবদুল মোকাদ্দেস আলী ১৯৬৬ সালে বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ে বিএসসি শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৯৭ সালের ২৮ জুলাই থেকে ২০০৯ সালের ১৬ এপ্রিল পর্যন্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, তাদের মৃত্যুতে আদালাভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল শোক প্রকাশ করেছেন।