কিশোরগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) এ উপলক্ষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর। ‘ দৃষ্টি জয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সরকারী শিশু বালিকা সদনে আলোচনাসভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো: কামরুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট মো: দ্বীন ইসলামের পরিচালনায় এতে বক্তৃতা করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: শহীদুল্লাহ, শাহনাজ পারভীন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: হুমায়ুন আহমেদ ভুইয়া, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্তী,প্রতিবন্ধী বিষয়ক শিক্ষক মো: শফিকুল ইসলাম, দৃষ্টি প্রতিবন্ধী মো: সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সাইফুর হক মোল্লা দুলু, অ্যাডভোকেট মায়া ভৌমিক প্রমুখ।
সভা শেষে উপস্থিত অতিথিরা সাদাছড়ি বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসন,সমাজসেবা অধিদপ্তর, দৃষ্টি প্রতিবন্ধীগণ ও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্থিাত ছিলেন।