বাগেরহাটের চিতলমারীতে এক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানকে লাঠি পেটা করে আহত করা হয়েছে। কৌশিক বিশ্বাস নামে ওই ভিকটিম বর্তমান গুরুতর অবস্থায় মোল্লাহাট স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ১৪ অক্টোবর সকালে উপজেলার খাগড়া বুনিয়া গ্রামে এঘটনাটি ঘটেছে।
কৌশিক ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষক কালীপদ বিশ্বাসের ছেলে। তিনি গোপালগঞ্জ সদরে পিডিবির ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।
সরেজমিনে কৌশিকের বাবা কালীপদ বিশ্বাস জানান, ১৪ অক্টোবর সকালে তার ছেলে গোপলগঞ্জ থেকে বাড়ী আসে। মাছের প্রয়োজনে তিনি পাশের ঘেরে জান। এ সময় তার চোখে পড়ে পাশ্ববর্ত্তী মৎস্যঘের মালিক খলিলুর রহমান মোল্লা তার সবজি চাষের ঘুরির বাঁস তার ঘেরের পাড়ের অনেক অংশ দখল করেছে। পাড় দখলের বিষয়টি জানতে কৌশিক খলিলুর রহমান মোল্লাকে জিজ্ঞাসার এপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বাসের লাঠি দিয়ে খলিলুর রহমান বেপরোয়া পিটিয়ে মারাত্মক ফুলা জখম করে কৌশিককে।
ঘটনাস্থল থেকে সঙ্গাহারা অবস্থায় কৌশিককে স্থানীয় লোকজন এসে পার্শ্ববত্তী মোল্লাহাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় খাগাড়া বুনিয়া প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেন্দার আলী মোল্লা জানান,তিনি সকালে ছাত্র-ছাত্রীদের প্রাইভেট পড়া দেখভাল করতে আসেন। কিছুটা দুরে তাকিয়ে দেখেন কৌশিক মা-বাবা বলে চিৎকার করছেন। দৌড়ে গিয়ে খলিলুর রহমানকে মারপিট না করারজন্য ধমক দেন।
এব্যপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ এএইসএম কামরুজ্জামান জানান, বিষয়টি তিনি জেনেছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।
আপর দিকে খলিলুর রহমান মোল্লার সাথে কথা হলে তিনি জানান, কথা কাটাকাটির একপর্যায় অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে। তবে যতটুকু নয় তার থেকে বেশী রটনা করছে আমারই আপনজনেরা।