কচুয়ায় শহীদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে-২০২২ এ ফকিরহাট আটটাকা ফুটবল একাদশের ২ গোলে বিজয়। শুক্রবার বিকাল ৩টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মঘিয়া ইউনিয়ন স্পোটিং ক্লাবের উদ্যোগে শহিদ শেখ আবু নাসের স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়। খেলা নির্ধরিত সময় গোল শুন্য শেষ হয়। পরবর্তীতে ট্রাইব্রেকারে ফকিরহাট আটটাকা ফুটবল একাদশ ২ গোলে দীঘিরজান ফুটবল একাদশকে হারিয়ে বিজয় লাভ করে। খেলা পরিচালনা করেন জীবন দাস, আ: রহমান ও মো: রহমান।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর মেয়র ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি খান হাবিবুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার,কচুয়া থানা অফিসার ইনচার্জ মো: মনরূল ইসলাম ,আওয়ামীলীগ নেতা সেখ কামরুল ইসলাম,কৃষকলীগের সভাপতি কচুয়া সদর ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ,যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুজন দিদার,মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারীসহ টুর্ণামেন্ট কমিটির সকল কর্মকর্তা ও সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ।