বাগেরহাটের মোল্লাহাটে আগামী ১৭ অক্টোবর ২০২২ বাগেরহাট জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য (০১ অংশ) ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী নির্বাচনী এলাকার প্রার্থী সোমা ভট্টাচার্যের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে (ঝর্না সুপার মার্কেট) এ সভা হয়।
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানার তত্ত্বাবধানে ওই সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, শেখ রেজাউল কবির, সিকদার উজির আলী, শেখ রফিকুল ইসলাম, মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান মোল্লা, মোঃ মনিরুজ্জামান মিয়া, হিটলার গোলদারসহ মোল্লাহাটের সকল জনপ্রতিনিধি (ভোটার গণ)।
এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ আলী, মোঃ জিকরুল আলম,মোঃ হাসান মোল্লা হায়দার, মোঃ নজরুল ইসলাম মিল্টন, এস এম নাসির উদ্দিন, অধ্যক্ষ এল জাকির হোসেন, আবুল বাশার মোল্লা, শেখ সহিদুল ইসলাম সাহিদ, মাহাতাব উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য, সভায় মোল্লাহাটের সকল ভোট সোমা ভট্টাচার্যের হরিণ প্রতীকে দিয়ে তাকে জয় যুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।