বাগেরহাটের শরণখোলায় প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে ৬ দিনব্যাপী গণিত অলিম্পিয়াড কৌশল ব্যবহার করে বাস্তব উপকরণ ব্যবহারের মধ্য দিয়ে হাতে কলমে বিষয়ভিত্তিক প্রশিক্ষণে বিভিন্ন স্কুলের ১৮০ জন শিক্ষককে প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আরো ৬০ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে। উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখা এর ব্যবস্থাপনায় প্রশিক্ষনটি বাস্তবায়ন করছে। গত ২০২১-২০২২ অর্থবছরে আনন্দে গনিত বিষয় ১২০ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়। চলতি ২০২২-২০২৩ অর্থবছরে ৪ ব্যাচে ৩০ জন শিক্ষকের ৬ দিনব্যাপী প্রশিক্ষণ চলছে। এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা রিসোর্স সেন্টার অধিদপ্তরের ইনস্ট্রাক্টর মোঃ মনিরুজ্জামান। বুধবার প্রশিক্ষণ পরিদর্শন করতে আসেন বাগেরহাট পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোঃ আকবর হোসেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ ইউআরসির ইনস্ট্রাক্টর ভগীরথ বিশ্বাস, প্রশিক্ষক ৬২ নং দক্ষিণ ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আকতার, ৩৩ নং বানিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ মঞ্জুরুল করিম, স্কাউটার মিজানুর রহমান। পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোঃ আকবর হোসেন বলেন, সঠিক সময় বিদ্যালয়ে যাওয়া ও শ্রেণিকক্ষে পাঠদানে এ গণিত প্রশিক্ষণের কলাকৌশল শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার আহবান জানান। এ ছাড়া মান সম্মত শিক্ষা বাস্তবায়নসহ শিক্ষকদের বিভিন্ন পরামর্শ দেন। এর আগে গত সপ্তাহে প্রথম ব্যাচের প্রশিক্ষণ চলাকালে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম এ প্রশিক্ষণ শ্রেণিকক্ষে বাস্তবায়ন করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষক আব্দুল্লাহ আল আমিন ও মধ্য রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষক মোঃ সোলায়মান।
শরণখোলা ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ মনিরুজ্জামান বলেন, এ প্রশিক্ষণটি একটি আধুনিক প্রশিক্ষণ শিক্ষকদের বাস্তব উপকরণের ব্যবহার করে হাতে-কলমে প্রশিক্ষণ এর কার্যক্রম পরিচালনা করা হয় ইতোমধ্যে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে শ্রেণিকক্ষে যদি এর কার্যকর ব্যবহার করা হয় আশা করা যায় প্রাথমিক শিক্ষার গণিত পাঠদানের ক্ষেত্রে ভয় দূর হবে আনন্দে শিক্ষার্থীরা গণিত শিখতে পারবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখা প্রশিক্ষণ বাস্তবায়ন করছে।