কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের অধিনে গত কাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবসের র্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোরশেদা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক। র্যলি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মোরশেদা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মরজিনা আক্তার, উপজেলা জন স্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ আমিনুর রহমান ভূঁইয়া ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক। বক্তারা বলেন, আমাদের প্রত্যেককে দুর্যোগের সময় প্রস্ততি নিয়ে মোকাবেলা করার আহবান জানান।