বাগেরহাটের চিতলমারীতে অভিনব কায়দায় একটি বাড়িতে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে বাড়ির মালামালসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্ততা। রোববার (২ অক্টোবর) সকালে প্রতিবেশিরা অচেতন অবস্থায় মা-মেয়ে দুজনকে উদ্ধার করে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। শনিবার (০১ অক্টোবর) মধ্যরাতে উপজেলার শৈলদাহ গ্রামের প্রবাসী হোসেন খানের বাড়িতে ঘটনাটি ঘটেছে।
সর্বস্ব হারিয়ে এখন আর্তনাদ করছেন হোসেন খানের প্রবাসী স্ত্রী মাবিয়া বেগম (৪০)। হোসেন খান (৪৫) বর্তমান মালয়শিয়া প্রবাসী এবং তার স্ত্রী মাবিয়া বেগম দুবাই থেকে দেড়মাস পূর্বে ছুটিতে বাড়ী আসছেন। ভুক্তভোগি পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার কোন একসময় কে বা কারা তাদের বাড়িতে প্রবেশ করে কৌশলে খাবারের সঙ্গে চেতনা নাশক ওষুধ মিশিয়ে দেয়। রাতে মাবিয়া বেগম এবং তার বিবাহিতা মেয়ে নাহিদা খানম ওই খাবার খেয়ে অচেতন হয়ে পড়েন।
এই সুযোগে দুবৃর্ত্তরা ঘরের বেড়া ভেঙে ঘরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এবং আসবাবপত্র কাঁথা-কাপড় তচনছ করে ফেলে রাখে। মাবিয়া ও তার মেয়ে নাহিদা খানমের স্মৃতি শক্তি ফিরে এলে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের বেডে শুয়ে পৃথক ভাবে জানান, স্থানীয় ছাদেক খান ও তার লোকজন জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই পথ বেছে নিয়েছে। ওদের বিরুদ্ধে আমাদের একাদিক অভিযোগ রয়েছে থানায় ।
সরেজমিনে বিষয় সংক্রান্তে জানতে ছাদেক খানকে খবর দিলে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান।
এব্যপারে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), ডাঃ মোঃ আবু ইসানুর জানান,খাবারের সাথে চেতনা নাশকের ক্রিয়ায় রোগির সঙ্গা হারানোর কারণ হতে পারে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর শেখ জানান,খবরশুনে সকালে ওদের দেখতে যাই। তখন অজ্ঞান অবস্থায় দুজনকে হাসপাতালে নিতে ছিলো।ওদের জমি জমার দ্বন্দ আছে। থানার অফিসার ইনচার্জ এএইসএম কামরুজ্জামান জানান, তিনি থানায় কোন অভিযোগ পাননি।