রংপুরের তারাগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মন্ডপ সমূহের অনুকূলে জি আর চালের বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও বরাদ্দপত্র বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে এবার উপজেলায় আলমপুর ইউনিয়নে ৬টি কুর্ষা ইউনিয়নে ১২টি ইকরচালী ইউনিয়নে ১৩ টি হাড়িয়ারকুঠি ইউনিয়নে ১২টি সয়ার ইউনিয়নে ১৭ টি সহ মোট ৬৭ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গা উৎসব অনুষ্ঠিত হবে। আগামী অক্টোবর মাসের ১- ৫ তারিখ পর্যন্ত শারদীয় দুর্গোৎসব পালন করা হবে। প্রতিটি পূজা মন্ডপে দুইজন নারী ও ছয় জন করে পুরুষ আনসার বাহিনী সদস্য থাকবে।
সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পাপন দত্ত বলেন, এবার শারদীয় দূর্গা উৎসবকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সরকার প্রতিদিন মন্ডপে সিসি ক্যামেরা লাগানোর জন্য বিশেষভাবে বলেছেন। আমরা সবাই সিসি ক্যামেরা মন্দিরে অবশ্যই রাখবো। উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান লিটন বলেন, প্রতিটি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। উপজেলা পরিষদের তহবিল থেকে সিসি ক্যামেরা দেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া বলেন শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে যে কোন প্রকার অপীতিকার ঘটনায় এড়াতে প্রশাসনের নজরদারি কঠোরভাবে থাকবে।
অনুষ্ঠানে ইউএনও রাসেল মিয়ার সভাপতি কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান লিটন, ওসি সুশান্ত কুমার সরকার, উপসহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুম্পা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান বাইজিদ বোস্তামী মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, কুর্ষা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার সহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক।