ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক কাজী নাসির মঈদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঘোড়াঘাট পৌর সদরে অবস্থিত ঘোড়াঘাট থানা প্রেসক্লাব কার্যলয়ে এই সম্বর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর, সাধারন সম্পাদক হাফিজার রহমান,সাংগঠনিক সম্পাদক আবু বককর সিদ্দিক,প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ আলম,মহিলা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আয়শা সিদ্দিকা,দপ্তর সম্পাদক নুরন্নবি মিয়াসহ আরো অনকে। উল্লেখ্য গত ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ঢাকায় হোটেল অর্নেটের কনফারেন্স রুমে গুনিজন সম্মমনায় এক বিশাল জমকালো অনুষ্ঠানের মাধ্যমে শেরে বাংলা এ,কে,এম,ফজলুল হক গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করা হয়।