রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও পায়াকট বাংলাদেশ এর সহযোগিতায় অগ্রগতি ও অর্জন অবহতিকরণ জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন স্থানীয় সরকার রংপুর এর উপণ্ডপরিচালক (ডিডিএলজি) মোছাঃ জিলুফা সুলতানা। তিনি বলেন, লোকাল গভন্যন্সি সার্পোর্ট প্রজেক্ট-৩ এর (এলজিএসপি-৩) সম্পার্কে সচেতনতা বৃদ্ধি, গনমাধ্যম কর্মীদের উৎসাহী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রমে সচ্ছতা, জবাবদিহিতা ও বরাদ্দের সুষম বন্টন নিশ্চিৎকরণে ভবিৎষ্যৎ করনীয় নির্ধারণ এবং লোকাল গভন্যন্সি সার্পোর্ট প্রজেক্ট-৩ এর (এলজিএসপি-৩) এর অর্জন সমুহ টেকশই ও প্রাতিষ্ঠানিকী করণে ভবিষ্যৎ করণীয় বিষয়ের উপর গুরুত দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব রহমান হাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন বাপ্পী, আওয়ামী নেতা নবিউল্লাহ পান্না, সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।