রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেছেন অবাদ তথ্য প্রবাহের যুগে কোনকিছু লুকাইয়িত থাকে না। যেকোন ভাবে তা প্রকাশ পায়। তাই সরকারি কাজে সংবাদ পত্রে সঠিক তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে বস্তু-নিষ্ঠ কোন তথ্য সরবরাহের কোন বিকল্প নেই। বিশেষ করে সাংবাদিক, গণমাধ্যমিক কর্মী এবং মিডিয়া কর্মীদের তথ্য দিয়ে সহযোগীতা করার পরামর্শ দিয়েছেন।
বুধবার রংপুর শহীদ মিনা চত্তরে সপ্তাহ ব্যাপী বিভাগীয় ও জেলা প্রশাসন এবং সচেতন নাগরীক কমিটি আয়োজিত জেলা তথ্য অফিস আয়োজনে তথ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিফ আহসান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জ আবদুল আলিম মাহামুদ, মেট্রোপলিটন পলিশ কমিশনার নুরে আলম মিনা, পুলিশ সুপার ফেরদ্দৌস আলী চৌধুরী, দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক মোঃ আবদুল করিম, বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, জেলা তথ্য পরিচালক এ.এস.এম কবির অনুষ্ঠানে সুধিজন ও ছাত্রছাত্রীদের তথ্য প্রবাহের ধারনা দেওয়া হয়।