আজ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া গ্রামে ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের প্রথম সন্তান তিনি। সারাদেশের ন্যায় বাগেরহাটের চিতলমারীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ উপলক্ষে চিতলমারী উপজেলা প্রশাসনও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলানয়তনে দোয়া মাহফিল সহ কেক কাটা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা।
প্রধান অথিতি ছিলেন, অশোক কুমার বড়াল, চেয়ারম্যান চিতলমারী উপজেলা পরিষদ। বিশেষ অথিতি হিসেবে ছিলেন, দেববতী মিস্ত্রী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), চিতলমারী,
এসএম মাহাতাবুজ্জামান ভাইস চেয়ারম্যান, চিতলমারী উপজেলা পরিষদ, সাবেরা কামাল স্বপ্না মহিলা ভাইস চেয়ারম্যান চিতলমারী উপজেলা পরিষদ, মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা প্রকৌশলী চিতলমারী, ডাঃ এম আর ফারাজী, মোছাঃ কামরুন্নেছা উপজেলা মাধ্যমি শিক্ষা অফিসার, শেখ আসাদুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা, মোঃ রাজিবুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার, মোঃ আসাদুজ্জামান উপজেলা আইটি অফিসার, মোল্লা সাইফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার, শেখ নিজামুদ্দিন সদর ইউপি চেয়ারম্যান চিতলমারী, শেখ বাদশা মিয়া, ইউপি চেয়ারম্যান, অলিউজ্জামান জুয়েল ইউপিচেয়ারম্যান, মোঃ হাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলো। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুর রহমান।