রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি বলেছেন, আসন্ন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী। দল যদি মনোনয়ন দিলে নির্বাচিত হয়ে রংপুরকে একটি পরিকল্পিত নগরী হিসাবে গড়ে তুলে রংপুরবাসীকে উপহার দিব।
সোমবার রাতে নগরীর আদি শহর মাহিগঞ্জ বাজারে পরিকল্পিত নগর উন্নয়ন কমিটি রংপুর আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উন্নয়ন সম্ভাবনাময় রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন করতে হলে শতবছরের একটি পরিকল্পনা দরকার। অথচ সিটি করপোরেশন প্রতিষ্ঠার দশ বছর হলেও একটি মাস্টার প্লান করা সম্ভব হয়নি। অদক্ষ ওদূর্বল জনপ্রতিনিধির কারণে সারাদেশের অন্যান্য সিটি কর্পোরেশনের উন্নয়নের সাথে পাল্লা দিয়ে উন্নয়ন সম্ভব হয়নি রংপুর সিটির।
সফি আরও বলেন, আমি সকলের সহযোগিতা চাই। আগামীতে নৌকা মার্কা নিয়ে আপনাদের ভোটে জয়ী হয়ে রংপুর সিটির উন্নয়ন কাঁধে তুলে নিতে চাই। একটি আধুনিক সিটি করপোরেশন উপহার দিতে চাই রংপুর নগর বাসীকে।
নাগরিক সমাবেশে বীর মুক্তিযোদ্ধা রাম কৃঞ্চ সোমানীর সভাপতিত্বে ও শাহাদাৎ হোসেন লিখন সঞ্চলনায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাড. বিভূতি-ভূষণ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান জাহাঙ্গীর, শ্রম বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান নান্নু, যুব ক্রীড়া সম্পাদক খায়রুল কবির চাঁদ, মহানগর কৃষক লীগের সভাপতি আবদুল হামিদ মিয়া, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ,মাহিগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, হাজীর হাট থানা আ'লীগের সভাপতি আতাউর রহমান, পশুরাম থানা আ'লীগের সাধারন সম্পাদক মামুনুর রশীদ, হারাগাছ থানা আ'লীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, মহানগর যুবলীগের সাধারন সম্পাদক মুরাদ হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি শাফিউর রহমান স্বাধীন, মাহিগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি সালেহ আহমেদ মোল্লা, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ টিটু, সাতমাথা ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ বাচ্চু, সাধারন সম্পাদক তপু মিয়া প্রমুখ। পরে তিনি মাহিগঞ্জ বাজারসহ ওই এরাকায় গণসংযোগ করেন।