জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন - আমাদের দেশ মুসলমান হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সকলের দেশ। আমরা সকলে মিলেই আমাদের সব আনন্দ উৎসব পালন করে আসছি, এটিই বাংলাদেশের ঐতিহ্য, এটিই বাংলাদেশের গৌরব। শারদীয় দূর্গাপূজা ২০২২ উদযাপন উপলক্ষে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে রংপুরের পীরগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ সহায়তা এবং জি. আর চাল এর ডিও বিতরণ অনুষ্ঠানে মঙ্গলবার এসব কথা বলেন তিনি। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে পীরগঞ্জ উপজেলার সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা ও সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম শামীম প্রমুখ।