বাগেরহাটের মোল্লাহাটে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পূজা উদযাপন পরিষদের সাথে আইনশৃঙ্খলা সভা করেছে উপজেলা প্রশাসন। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে ওই আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) প্রশান্ত বৈদ্য, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, অধ্যক্ষ এল জাকির হোসেন, উপ-পুলিশ পরিদর্শক আরিফুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির, সিকদার উজির আলী, মনোরঞ্জন পাল, মোঃ মিজানুর রহমান মোল্লা, শেখ রফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিয়া, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল্লা, মোল্লাহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফুল্য কুমার মন্ডল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশীষ বসু প্রমূখ।