শরণখোলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী ২০২২ উৎযাপন উপলক্ষে রচনা, চিত্রাংকণ প্রতিযোগীতা ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
রোববার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে টিটি এ- ডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী এস এম মেহেদী হাসান, উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান পাইক, প্রধান শিক্ষক মোঃ সাইদুল হক ও সেলিনা আকতার প্রমুখ।
বঙ্গবন্ধু-বঙ্গমাতার কনিষ্ঠ সন্তান শেখ রাসেল বড় হয়ে হতে চেয়েছিল দেশ প্রেমিক অফিসার কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বর্বর ঘাতকের বুলেটে অকালেই শেষ হয়ে যায় সেই নিষ্পাপ শিশুটির প্রাণ।