চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ৩ চেয়ারম্যান ও ২ সদস্য পদপ্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। রোববার (২৫ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে বিকাল ৫টা পর্যন্ত তাদের প্রার্থীতা প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী জেলা রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
প্রত্যাহার করা প্রার্থিরা হলেন-
চেয়ারম্যান পদে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন পাটওয়ারী (এসডু) ও কচুয়ার মোহাম্মদ নাছির উদ্দিন।
সদস্য পদে আবুল খায়ের ০৫ নং ওয়ার্ড ও মোহাম্মদ জামাল হোসেন ০৬ নং ওয়ার্ড।
এখন চেয়ারম্যান পদে ২ জন আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী ও হাজীগঞ্জের জাকির হোসেন প্রধান প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপর দিকে, সাধারণ সদস্য পদে ৩৪ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন সহ মোট ৪৯ জন প্রার্থী রয়েছেন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হতে পারেন নি। আজ ২৬ সেপ্টেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার নির্বাচনে ৫ জন চেয়ারম্যান, ৩৭ জন সাধারণ সদস্য ও ১২ জন সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে ছিলেন।
এদের মধ্য যাচাই বাছাইতে এবং আপীলে বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইউসুফ গাজীসহ ৫ জনের মনোয়নপত্র বাতিল হয়।
বাছাইয়ের বিরুদ্ধে ইউসুফ গাজীসহ ৩ জন আপিল করেন। এদের মধ্যে সদস্য পদে ১ জন মতলব দক্ষিন ৪ নং ওয়ার্ডের বাদল ফরাজী আপিলের পর প্রার্থীতা ফিরে পান।
আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় চাঁদপুর জেলা পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল রোববার। বাছাইকালে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইউসুফ গাজীসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া আওয়ামী লীগ প্রার্থী মোঃ ইউসুফ গাজী চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি। আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও
সাধারন সদস্য পদে ৩ জন ও সংরক্ষিত নারী ওয়ার্ডে একজনের
মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
চাঁদপুর জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
চাঁদপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জামশেদুর রহমান জানান,
মামলা সংক্রান্ত ও আদালতের দ-প্রাপ্ত হওয়ায় আওয়ামী লীগ মনোনীত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউসুফ গাজীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এই বাতিলের বিরুদ্ধে আপিল করবেন বলে জানা যায়।
মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। ভোট হবে ইভিএমএ।
মোট ভোটার ১২৭৩ জন। ভোট কেন্দ্র ৮টি। প্রতিটি উপজেলায় একটি করে ভোটকেন্দ্র থাকবে।