চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে মনসুর হাওলাদার (৫০) নামের এক জেলে নৌকা থেকে পড়ে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় আহত গুরুতর আহন হন তার ছোট ভাই আলী আহম্মদ হাওলাদার (৪৮)।
রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে হাইমচর উপজেলার কাটাখালী এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন। তিনি বলেন, মনসুর হাওলাদার নামের নিখোঁজ লোকটি চাঁদপুর সদরের হানারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোবিন্দিয়া গ্রামের মৃত ফজল হাওলাদারের ছেলে। তারা নদীতে মাছ ধরছিল।
তবে এ ঘটনায় নদীতে আমাদের ডুবুরি দলের উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয়রা জানান,দুপুরের সময় হাইমচরের উপর দিয়ে তুমুল বৃষ্টি হয় এবং সাথে বজ্রপাত আঘাত হানে। এ অবস্থায় বজ্রপাতের কবলে পড়লে এ ঘটনা ঘটে।