একতা,একাগ্রতা এবং ভালোবাসার অটুটবন্ধনে এক হলেন চিতলমারী উপজেলার শিবপুর ব্যাপারি পাড়া যুব সমাজ। স্থানীয় মিলন স্মৃতি সংসদের সৌজন্যে এবং শিবপুর ব্যাপারী পাড়া যুব সমাজের আয়োজনে প্রীতিভোজের আয়োজন করা হয়। আয়োজিত প্রীতিভোজে আংশ গ্রহন করেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক,রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিকও সুশীল সমাজের প্রায় তিন হাজার নারী-পুরুষ। ভোজ অনুষ্ঠানে হাজার বছরের ঐতিহ্যকে ধরে রাখতে কলাপাতায় খাবার খাওয়া হয়।
শুক্রবার (২৩ সেপ্টম্বর) বেলা দুইটায় শিবপুর ব্যাপারী পাড়া মাদ্রাসার কাছে অরাজনৈতিক এ অনুষ্ঠানে যুব সমাজকে স্বাগত জানিয়ে অনুপ্রাণিত করেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদকও বাগেরহাট জেলা বিএনপিনেতা মঞ্জুর মোর্শেদ স্বপন।উদ্যোক্তা যুবসমাজকে সার্বিক ভাবে সহযোগিতা করেন উপজেলা সাবেক ছাত্র ও যুবলীগ নেতা বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক শামীম আনোয়ার বাবু, সাবেক শিবপুর ইউপি চেয়ারম্যন শেখ বাদশা আলম,ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ হাসমত আলী হাসু,আওয়ামীলীগ নেতা আবু দাউদ,সাবেক ইউপি সদস্য শেখ নওয়াব আলী, সাবেক ইউপি সদস্য শেখ লায়েক আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শেখ শাহাদাৎ হোসেন ভুলু সহ স্থানীয় সুধীজন।
নের্তৃবৃন্দ সাংবাদিকদের জানান রাজনৈতি ভাবে যে যেই দল করিনা কেন, সামাজিক ভাবে আমরা একে অপরের বন্ধু। তারই প্রমান আজকের মহা মিলন মেলা।