বাগেরহাটের চিতলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয়া দূর্গোৎসবের সার্বিক নিরাপত্তা উপলক্ষে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা সভাপতিত্ব করেন। উপজেলা প্রশাসন এবং চিতলমারী থানার আয়োজনে এ সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কে,এম, আরিফুল হক, (পিপিএম),পুলিশ সুপার বাগেরহাট।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অশোক কুমার বড়াল, চেয়ারম্যান চিতলমারী উপজেলা পরিষদ, বিশেষ অতিথি ছিলেন মোঃ মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, বাগেরহাট, দেববতী মিস্ত্রী উপজেলা সহকারী কমিশনার ভূমি চিতলমারী, ডাঃ মামুন হাসান,উপজেলা স্বাস্থ্যও প.প. কর্মকর্তা চিতলমারী, পীযূষ কান্তি রায়, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ চিতলমারী। এস এম মাহাতাবুজ্জামান, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ চিতলমারী, সাবেরা কামাল স্বপ্না,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চিতলমারী সহ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম,বিভিন্ন পুজো উদযাপন কমিটির নের্তৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সুশীল সমাজের লোকজন এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পূজারিদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার তুলে দেয়া হয়।