‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শরণখোলায় মীনা দিবস পালন উপলক্ষে র্যালি, গল্প বলার আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। স্কুলে যেতে সক্ষম শতভাগ শিশুর বিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ, ঝড়ে পড়া রোধকল্পের অঙ্গীকার নিয়ে দিবসটি উৎযাপিত হয়। বাংলাদেশ ইউনিসেফের বড় অর্জনগুলোর একটি মীনা।
শনিবার সকালে উপজেলা সদরের টিটিএন্ডডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই-আলম সিদ্দিকী। বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সহকারী শিক্ষা অফিসার বিধান চন্দ্র রায়, শিক্ষক মিজানুর রহমান ও মোঃ আমিনুর রহমান।
বক্তারা বলেন, মীনা এক উচ্ছল, প্রাণবন্ত, সাহসী মেয়ের নাম। মীনা কর্টুনে মূল চরিত্রে মীনার বয়স ৯ বছর, যে কীনা গ্রামের বিভিন্ন সু-পরিবর্তনের লক্ষে কাজ করে। মীনার ভাই রাজু ও পোষা পাখি মিঠু এই কার্টুনের অন্যতম আরো দুটি চরিত্র। ১৯৯৩ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রথম প্রচারিত হয় মিনা কার্টুন। ১৯৯৮ সাল থেকে প্রতিবছর ২৪ সেপ্টেম্বর মীনা দিবস উদযাপিত হয়ে আসছে। কার্টুনের ¯্রষ্টা বাংলাদেশের বিখ্যাত বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার। লিঙ্গ বৈষম্য রোধ, স্বাস্থ্য সচেতনতা, বাল্য বিবাহ, শিশুশ্রম রোধ, শিশু নিরাপত্তার গুরুত্ব নিয়ে মীনা কার্টুনের গল্পগুলো তৈরি করা হয়েছে।