কিশোরগঞ্জের কুলিয়ারচর হল মিলনায়তনে বৃহস্পতিবার জনস্বাস্থ্য অধিদপ্তর ও এনজিও ফোরামের যৌথ উদ্যোগে সকাল ১১ টায় পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিয়ন্ত্রণ প্রকল্প বিষয়ক অবহিত করণ করার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া সুলতানা লুনা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ইয়াসির মিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার আর্সেনিক থেকে ঝুঁকি নিয়ন্ত্রণ বিষয়ে গভীর নলকূপ বসানোর জন্য জনগণকে শতভাগ নিরাপদ পানি পান করার জন্য নিশ্চিত করে যাচ্ছেন। আরও বক্তব্য রাখেন জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মোঃ সুলাইমান কবির, প্রশিক্ষক শামছুল করিম, নাসির উদ্দিন প্রমুখ।