কিশোরগঞ্জের নিকলী থানার এস.আই ইকবালসহ একদল পুলিশ গত বুধবার দিবাগত রাত অনুমান সাড়ে ৮ টার দিকে জারইতলা ইউনিয়নের ছেত্রা থেকে ইয়াবা দম্পত্তি ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। পুলিশ তাদের নিকট থেকে ৪২০ পিছ ইয়াবা উদ্ধার করেছেন। ইয়াবা ব্যবসায়ী গ্রেফতারকৃতরা হলেন, জারইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের মেম্বার চান মিয়ার ছেলে আবদুল ক্ইায়ুম (৩৮), তার স্ত্রী মঞ্জুয়ারা আক্তার শাফি (৩৫) ও ছেত্রা গ্রামের মেরাজ এর ছেলে খোকন মিয়া (৩৮)। তাদের বিরুদ্ধে নিকলী থানায় বৃহস্পতিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু হয়। নিকলী থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এদের তিনজনকে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে চালান দিয়েছেন।