চাঁদপুর নিজ গাছতলায় একেরপর এক বাড়ি বেদখল করবে বলে গভীর রাতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে ভূমিদস্যুরা। গত ২০ সেপ্টেম্বর গভীররাতে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন এর ৪নং ওয়ার্ডের নিজ গাছতলায় কিছু ভূমিদস্যুদের নজর পড়েছে নিরীহ মানুষের সম্পওরি উপর তার অভিযোগ পাওয়া গেছে। নিজ গাছতলার শত বছরের পুরানো ভিটে বাড়িতে বসবাস ওই এলাকার মানুষের আহাজারিতে আকাশ বাতাস ভারি হয়েছে। কে শুনবে তাদের আহাজারি, কে শুনবে তাদের কান্না। কে শুনবে তাদের অভিযোগ তা আজ প্রশ্ন হয়ে দাড়িয়েছে।
ভুক্তভোগীদের সাংবাদিকদের কাছে অভিযোগ, এই সমাজে আজ আমরা অসহায়, কারণ। কারণ, আমাদের বাপ-দাদাদের নিজ মালিকানা সম্পত্তিতে বসত ভিটা তৈরি করা প্রায় বহু যোগ পাড় করেছি এই সম্পওেিত। এখানে আমাদের দাদার বাবার আমলেও বসবাস করছে অনেকে এই সম্পত্তিতে। এত বছর কোনো কিছু হলোনা আমাদের এই নিজ মালিকানা সম্পত্তিতে। আর এখন কিছু ভূমিদস্যুরা তারা তাদের দলিয় সাইনবোর্ড ব্যবহার করে একের পর এক জমি বেদখল করছে। এখন তারা গভীর রাতে ওই এলাকায় বাড়িতে গিয়ে গিয়ে হুমকি - ধামকি দিচ্ছে যে, আপনারা নিজ ইচ্ছায় কি বাড়ি ছাড়বেন নাকি, বোল্ড রেজার দিয়ে বাড়ি ভেঙে ফেলবো এবং দখল করবো। কোনটা চান, এই বলে হুমকি - ধামকি দিচ্ছে। অপর দিকে ওই এলাকায় ভূমিদস্যুদের ভয়ে বাড়িতে অনেক পুরুষরা যাচ্ছে, আর মহিলারা একা একা ভয়ে আত্মকে দিন রাত পার করছে। ভুক্তভোগীরা আরো বলেন, ২০/২২ দিন ধরে শহর থেকে কিছু লোক এনে এলাকার ভূমিদস্যু, লোকমান খান, রাজ্জাক গাজী, সুমন, দিলীপ দালাল, সমীরগংরা নিজ গাছতলার নিরীহ মানুষের উপর জোড় জুলুম করছে তারা, এছাড়াও ওইসব ভূমিদস্যুরা ওই এলাকায় রাত দিন ভয়ভীতি প্রদর্শন করছেন নিরিহ মানুষের উপর। যাতে সাধারণ মানুষরা তারা তাদের শত বছরের পুরোনো ভিটা ছেড়ে চলে যেতে বাদ্য হয়। ভুক্তভোগীদের চাঁদপুর এর জন মানুষের আপনজন ও এমপি মাননীয় শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনির কাছে আবেদন, এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য।
উল্লেখ, এই ২ একর ১১ শতক সম্পওরি উপর আদালতের ১৮৮, ১৪৫ ও ১৪৪ ধারা জারি রয়েছে। একানে কোনো প্রকার মাটি ভরাতসহ কোনো কার্যক্রম করতে পারবেনা। এই ২ একর ১১ শতক এর উপর। কিন্তু কে মানে আদালতের কথা। তারা শক্তির দাপট খাটাচ্ছে। বর্তমানে তারা অনেক জলায় ড্রেজার দিয়ে ভরাট করে ফেলছে এবং তা বেদখল করছে।