যশোরের চৌগাছা থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। বুধবার বেলা ১১টার সময় চৌগাছা থানা কম্পাউন্ডে বিশাল এক প্যান্ডেল নির্মাণ করে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান,উপজেলা চেয়ারম্যান ড: মোস্তানিছুর রহমান,পৌর মেয়র নুর উদ্দিন আল মামুন হিমেল,উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) গুঞ্জন বিশ্বাস, যশোর জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাড: এবিএম আহসানুল হক ওয়াদুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, চৌগাছা প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, সাধারন সম্পাদক ওমেদুল ইসলাম ,উপজেলা ভাইস চেয়ারম্যান দেবাশীষ মিশ্র জয়,মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন সুলতানা,কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক এসএম সাইফুর রহমান বাবুল,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মক্তিযোদ্ধা রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, স্বরুপদাহ ইউপি চেয়ারম্যান নুরুল কদর,সিংহঝুলি ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ মল্লিক, সুখপুকুরিয়া ইউপি চেয়ারম্যান হবিবর রহমান,চৌগাছা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম প্রমুখ। প্রধান অতিথি প্রলয় কুমার জোয়াদ্দার তার বক্তৃতায় বলেন,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কোন অবস্থাতেই মাদকের কারবার,সেবন ও বহন করতে দেওয়া হবেনা। এখন থেকে যশোরের সবগুলো থানা হবে জনমানুষের থানা, যে কোন মানুষ যে কোন সময় সেবা নেওয়ার জন্য থানায় আসবে। পুলিশ সেবা দিতে ব্যর্থ হলে ব্যবস্থা নেওয়া হবে। সরব নীরব কোন চাঁদাবাজীই চলতে দেওয়া হবে না। আইন শৃংখলার অবনতি হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে আহবান জানান।অপরাধীদের রাজনৈতিক ভাবে আশ্রয় প্রশ্রয় না দেওয়ার জন্য তিনি রাজনৈতিক নেতাদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাধারন মানুষ অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের মধ্যে অনেকে তাদের ব্যাক্তিগত সমস্যার কথা তুলে ধরলে পুলিশ সুপার তাৎক্ষনিকভাবে সেগুলো সমাধান করার পদক্ষেপ গ্রহণ করেন।