কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বোর্ডবাজার সংলগ্ন সড়ক জনপদ রোডে গত মঙ্গলবার বিকেল ৫ টায় পিরিজপুর ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন আকন্দসহ দুইজনকে এলাকার চিহ্নিত ১০-১২ জন লোক গত ১৬ই সেপ্টেম্বর রাতে তার নিজ দোকানে অতর্কিত হামলা চালানো প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীরা বলেন, এলাকার চিহ্নিত একটি গ্রুপ এই নিয়ে আব্দুল্লাহ আল-আমিন আকন্দকে দুই থেকে তিনবার আক্রমণ করেছে বলে অভিযোগ উঠেছে। তার মা রহিমা খাতুন মানববন্ধনে উপস্থিত হয়ে বলেন, যারা তার ছেলেকে আক্রমণ করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, তার ছেলে আজ মৃত্যুপথযাত্রী অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। আরও বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহাবুব আল হাসান, সাবেক ছাত্রলীগ নেতা মুখলেছুর রহমান উদয়, ফারুক উদ্দিন আহমেদ, বর্তমান পিরিজপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ মুহসিন, মোঃ সাকিবুল ইসলাম রনি প্রমুখ।