ব্রাহ্মণবাড়িযার ্অশুগঞ্জ সারকারখানার নিরাপত্তা কর্মকর্তা রিপন উদ্দিনে বিরোদ্ধে ভুয়া ভাউচার দেখিয়ে নয়লক্ষ টাকা আত্বসাতের লিখিত অভিযোগ পাওয়া গেছে।এঘটনায় সারকারখানার ভিতরে বাইরে তোলপাড় চলছে। কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার পরও ব্যবস্থাপনা পরিচালক বিজয় কুমার সাহা নিরাপত্তা কর্মকর্তা রিপন উদ্দিনে বিরোদ্ধে কোন ব্যবস্থা নেয়নি।কারখানা কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেওয়ায় আশুগঞ্জ সারকারখানা নিরাপত্তা কর্মকর্তা রিপন উদ্দিনে বিরোদ্ধে অভিযোগ তদন্ত করতে শিল্পমন্ত্রনালয়র সহকারী সচিব মাহমুদল হাসানকে প্রধান করে এক সদস্যের এবং বিসিআইসি দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। বিসিআইসির সহকারী কর্মচারী প্রধান রেজাউল তরফদার (প্রশাসন) এবং সহকারী প্রধান হিসাব রক্ষক রেজাউল হক এই দুই সদস্যের তদন্ত টিম গঠন করেছে।১০কর্মবিসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিআইসি। এই বিষয়ে অশুগঞ্জ সারকারখানার ব্যবস্থাপনা পরিচালক বিজয় কুমার সাহার সাথে কথা বলতে কারখানা গেইটে গেলে তিনি কথা বলার জন্য এই প্রতিবেদককে কারখানার ভিতরে প্রবেশ করতে দেননিএবং মোবাইল ফোনটি কেটে দেন।এরপর কয়েক বার তার মোবাইলে ফোনদিলেও মোবাইল ফোন রিসিভ করেননি।। মহব্যবস্থাপক(প্রশাসন) জলি বেগমের সাথে কথা বললে তিনি জানান,শিল্প মন্ত্রনালয় এবং বিবিআইসি থেকে তদন্ত টিম গঠন করা হয়েছে তদন্ত ক্জা চলমান।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা বলেন, ব্যবস্থাপনা পরিচালক এই বিষয়ে অন্তত দুইমাস আগে জানলেও তিনি কোন ব্যবস্থা নেননি। এতে কারখানার আভ্যন্তরে এবং কারখানার বাইরে চলছে আলোচনা-সমালোচনান ঝড়। তারা আরো বলেন,নিরাপত্তা কর্মকর্তা যদি এই ধরনের দুর্নীতি করে তাহলে সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা কোথায় যাবে। শিহাব উদ্দিন(চদ্দনাম) একজন নিরাপত্তা কর্মচারী বলেন, নিরাপত্তা কর্মকর্তা রিপন উদ্দিনের এত ক্ষমতা যে তার বিরোদ্ধে কোন কথা বলা যায় না।
নিরাপত্তা কর্মকর্তা রিপন উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন,আমার বিরোদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার কোন ভিত্তি নাই। অভিযোগ সম্পুর্ন ভুয়া এবং মিথ্যা।