প্রভাষক অজয় কুমার রায় দ্বিতীয়বার যশোরের মণিরামপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা সোহেলী ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। অজয় রায় বর্তমানের উপজেলার চাঁদপুর-মাঝিয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিকবার সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভিন জানান, প্রভাষক অজয় কুমার রায় ২০১৯ সালে ১৯ জুলাই ওই বিদ্যালয়ে সভাপতি হিসাবে নির্বাচিত হন। এরপর তিনি ২০২০ সালে প্রথমবার উপজেলার সকল বিদ্যালয়ের সভাপতির মধ্যে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন। তিনি উপজেলার সুন্দলপুর-আগরহাটি হাসানিয়া মহিলা আলিম মাদ্রাসায় অর্থনীতি বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, প্রভাষক অজয় কুমার রায় বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ার পর নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীদের ভ্যাপসা গরম নিরাময়ের জন্য ১২টি ফ্যান দান করেছেন। এ ছাড়া বিদ্যালয়ের অফিসের অনারিয়াম বোর্ড, স্কুল আঙ্গিনায় দৃষ্টিনন্দিত ফুলবাগান ও বঙ্গবন্ধু কর্ণার করাসহ শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠানে পুরস্কৃত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এমনকি তার অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়ের মাঠে একটি শিশুপার্ক নির্মাণ করেছেন শিক্ষার্থীদের আনন্দ বিনোদনের জন্য এবং অভিভাবকদের জন্য নির্মাণ করেছেন অভিভাবক বিশ্রামাগার।
উপজেলা প্রাথমিক শিক্ষা সোহেলী ফেরদৌস বলেন, সোমবার চুড়ান্ত বাছাই পর্বে প্রভাষক অজয় কুমার রায় আবারও দ্বিতীয়বারের মতো উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিদের মধ্যে তিনিই শ্রেষ্ঠ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
স্থানীয় খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আলীম জিন্নাহ বলেন, প্রভাষক অজয় কুমার রায় গত ইউপি নির্বাচনে ০৮নং ওয়ার্ড থেকে বিপুল ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হন।
তিনি উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় ইউপি চেয়ারম্যান, বিদ্যালয়ের শিক্ষক ম-লী এবং এলাকার সুধীমহল প্রভাষক অজয় কুমার রায়কে শুভেচ্ছা ও অভিনন্দন বিবৃতি জানিয়েছেন।