নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় একটি টিনসেড বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ১৫লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারটির।
রোববার দুপুর দেড়টার দিকে সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইইপির ছাতারপাইয়া পশ্চিমপাড়া খোরশেদ কন্টাকটরের বাড়িতে ওই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে।
রোববার দুপুর দেড়টার সময় জেসমিন আক্তারের ঘরের ভিতর আগুন জ¦লতে দেখতে পেয়ে চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন দেড় ঘন্টার চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে কিন্তু এর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান কিন্তু ততক্ষণে ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ ফায়ার সার্ভিসের দায়িত্ব প্রাপ্ত ইনইার্জ মোঃ ইসমাইল হোসেন জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনে সুত্রপাত হয়েছে।