রংপুর জেলা ও মাহনগর জাতীয় পার্টির আয়োজনে জাতীয় পার্টির সকল পদ থেকে মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি প্রদানে জাপা চেয়ারম্যান জিএম কাদেরর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ,রাঙ্গা কতৃক জিএম কাদেরকে রংপুরে রাজনীতি করতে বাধা প্রদানের বিরুদ্ধে রংপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিকালে নগরীর দর্শনা পল্লী নিবাসে জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশে রংপুর জেলা জাতীয় পার্টির সিঃ সহ সভাপতি আজমল হোসেন লেবু, সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টির রংপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম সাফী সহ সভাপতি ভিপি আলাউদ্দিন, জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক মুইন সরকার, রংপুর মহানগর যুব সংহতির কার্য নির্বাহী সদস্য শাহরিয়ার কবির রাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।