বাগেরহাটের চিতলমারীতে পুর্বশত্রতার জেরধরে দুই বছরের দুধের শিশুও মহিলা সহ ৮জনকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। একই সময় দৃর্বৃত্তরা প্রতিপক্ষের বাড়ী-ঘর ভাংচুর নগদ টাকা লুট, ঘরের আসবাবপত্র তছনছ সহ স্বর্ণালংকার নিয়ে গেছে বলে ভুক্তভোগিদের অভিযোগ। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় এঘটনাটি ঘটেছে উপজেলার হিজলা নতুন চরপাড়া গ্রামে।
সরেজমিনে জানা গেছে হিজলা গ্রামের ইউপি সদস্য মোঃ নঈম শিকদারের নের্তৃত্বে জালাল শিকদার, ইয়াসিন শিকদার,বাবু শিকদার,ইউনুস,আতিয়ার শিকদারও আব্দুল্লাহ শিকদার সহ ৩০-৪০জনের একটি দুর্বৃত্তদল স্থানীয় জবেদ খানের বসত বাড়িতে দা’ হকিস্টীক, লোহার রড, লাঠিসোটা দিয়ে হামলা চালায়।
হামলাকারীরা জবেদ খানের ঘর-দরজা-জানালা ভাংচুর করে। এ সময় বাঁধাদিলে তারা ওই অস্ত্রদিয়ে বৃদ্ধ সিদ্দিক খান (৮০), জবেদ খান (৩৫),মনিকা বেগম (৩০),শিশু শাখিল খান (২),আরিফ খান (১৭),সহিদা (১৫), আজিজুল (১৬) এবং মহুরোন ন্নেছা (৩৫) কে বেধড়ক মারপিট করে। একই সাথে ঘরের আসবাবপত্র তছনছ করে। এবং নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটেনেয়।
এ ব্যাপারে চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) শেখ লিয়াকত আলী জানান এব্যপারে থানায় এখনও কোন অভিযোগ আসেনি। এব্যপারে ইউপি সদস্য নঈম শিকদারকে জানতে তার ০১৭১২-৪৬৫৫৮৪ নম্বর মোবাইল ফোনে রিংদিলে তাকে পাওয়া জায়নি।