সারাদেশের ন্যায় কুড়িগ্রামের নাগেশ্বরীতেও এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। করোনা ও বন্যাসহ নানা দুর্যোগের কারণে দীর্ঘদিন পর পরীক্ষা দিতে পেরে উচ্ছ্বসিত পরীক্ষার্থীরা। উপজেলা শিক্ষা বিভাগের তথ্যমতে মাধ্যমিক বিদ্যালয় ৭টি কেন্দ্রে, মাদরাসা ২টি কেন্দ্র এবং ভোকেশনাল ২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৫৬ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩ হাজার ৭০৮ জন, ৩৮টি মাদরাসার ৭৮০ জন, ৮টি ভোকেশনালের মধ্যে এসএসসি ভোকেশনাল ২৩০ জন এবং দাখিল ভোকেশনাল ৩০ জন পরীক্ষার্থী মিলে মোট ১১টি কেন্দ্রে ১০২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ হাজার ৭৪৮ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও পরীক্ষায় উপস্থিতি ছিলো কম। এসএসসি (মাধ্যমিক) উপস্থিতি ছিলো ৩ হাজার ৬৫৩ জন, দাখিল-৭৭২ জন এবং ভোকেশনাল-২৩৪ জন পরীক্ষার্থী মিলে মোট ৪ হাজার ৬৫৯ জন।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহান বলেন, উপজেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি ।