চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরস্হ ১নং ওয়ার্ড পশ্চিম দেওয়ান নগর এলাকার নয়া মিয়া সর্দারের বসত বাড়ি থেকে থেকে ৭ ফুট লম্বা পাইতন অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ।বুধবার দুপুরে এসআরটিবিডি সহযোগিতা রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের নেতৃত্বে সাপটি উদ্ধার করা হয়।
হাটহাজারী ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন, তিনি জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের একটি টিম ও এসআরটিবিডি সহযোগিতা পৌরসদরস্হ ১নং ওয়ার্ড পশ্চিম দেওয়ান নগর এলাকার নয়া মিয়া সর্দারের বসত বাড়িতে যায়। এই সময় বাড়িটি থেকে ৭ ফুট লম্বা একটি পাইতেন সাপ উদ্ধার করা হয়। পরবর্তীতে সাপটিকে হাটহাজারী বন বিটের আওতাধীন গভীর বনে ছেড়ে দেওয়া হয়।