হাওড় অধ্যুষিত উপজেলা নিকলী। সেই উপজেলার গুরই ও ছাতিরচর দুটি ইউনিয়নের একজন ভূমি সহকারী কর্মকর্তা দিয়ে অফিসের কাজ চলছে দীর্ঘ দিন ধরে। এই অফিসটি খুবই ঝুকিঁপূর্ণ অবস্থায় রয়েছে। অফিসের ফাইল সঠিকভাবে সংরক্ষণ করতে গিয়ে ইউনিয়ন অফিস সহকারী কর্মকর্তাকে হিমশিম খেতে হচ্ছে। যদিও দুটি ইউনিয়নের জন্য সরকারীভাবে তিনটি পদ থাকার কথা রয়েছে। প্রকৃত পক্ষে একজন দিয়ে দুই ইউনিয়নের কাজ করতে হচ্ছে তাকে। গুরই ইউনিয়ন ও ছাতিরচর ইউনিয়নের ছয়টি মৌজা রয়েছে। এর আয়তন প্রায় ২০ কিলোমিটার। দুই ইউনিয়নের মোট জমির সংখ্যা এগারো হাজার আটাশ দশমিক তেইশ একর। মোট কার্শ জমি আটারোশত একানব্বই দশমিক সাতাশি একর। অর্পিথ সম্পত্তি সংখ্যা ১৩.৯০ একর। এই অফিসটির ৩৫০৮ দাগে ৩০ শতাংশ জমির উপর গঠিত। কিন্তু লোকবল না থাকার কারণে অনেক সময় এই দুই ইউনিয়নের জনগনকে নাম খারিজ করতে গিয়ে অনেক সময় কঠিন সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এখানে ভূমি উন্নয়ন কর ও নাম জারি করার খুব কঠিন অবস্থায় রয়েছে। গত একমাস অধিকাল ধরে সহকারী কমিশনার ভূমির কর্মকর্তা না থাকার কারণে কোন রকমভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ চালিয়ে যাচ্ছেন মন্তর গতিতে। গুরই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ শাহজাহান হোছাইনী বলেন, তিনটি পদ শূন্য থাকার কারণে ভূমি উন্নয়ন কর ও নামজারি করতে গিয়ে তাকে কঠিন অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। তিনি বলেন, জনগণের ভোগান্তি নেই বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, লোকবল সংকটের কারণে জনগণকে যেভাবে সেবা দেওয়ার কথা, সেভাবে দিতে পারছেন না বলে মন্তব্য করেন। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাকিলা পারভীন এই প্রতিবেদককে বলেন, লোকবল সংকট থাকলে অবশ্যই সমস্যা হতে পারে। তিনি বলেন, এ অফিস ছাড়াও নিকলীতে আরোও এরকম সংকট রয়েছে। এ কী সঙ্গে তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছেন। অচিরেই নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আলাপ করবেন বলে তিনি জানান।