কচুয়ায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় নারীর অধিকার এবং অংশগ্রহণ বিষয়ে সরকারী সেবা প্রদানকারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় কচুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রুপান্তরের উদ্যাগে রুপান্তরের কচুয়া উপজেলা কো-অর্ডিনেটর নীলাবতি শানার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তৃতা করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মনিশংকর পাইক,সমাজসেবা কর্মকর্তা মোঃ হাসিবুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার মোসা: শামসুন্নাহার,সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। এছারা উপস্থিত ছিলেন কচুয়া উপজেলার ৭ ইউনিয়নের মহিলা ইউপি সদস্য, সাংবাদিক, রজনৈতিক ব্যাক্তিবর্গ।