জাতীয় সংসদের স্পিকার ও পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরিন শারমিন চৌধুরী বুধবার পীরগঞ্জ আসছেন। তাঁর একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ স্বাক্ষরিত সরকারি সফর সুচিতে জানানো হয়েছে,বিমানযোগে তিনি দুপুর ১১-২০ মিঃ সৈয়দপুরে অবতরন করে পীরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন। এরপর দুপুর ১ টায় পীরগঞ্জ উপজেলার সানেরহাট ইউনিয়নের সানেরহাট উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে উপকারভোগীদের মাঝে বাইসাইকেল,সেলাই মেশিন,হুইল চেয়ার ও স্প্রে মেশিন বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর ২ টায় পীরগঞ্জ উপজেলা পরিষদে উপস্থিত থেকে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সাথে সাক্ষাত করবেন। সন্ধ্যা ৭ টায় তিনি সৈয়দপুর হতে বিমানযোগে ঢাকা ফিরবেন।